০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ট্যাঙ্কলরীর ধাক্কায় পশু চিকিৎসক নিহত

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংকলরীর ধাক্কায় সঞ্জয় কুমার সুত্রধর ওরফে জীবন (৩০) নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। রবিবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি বড়াল ব্রিজের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটেছে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সঞ্জয় সুত্রধর পাবনা জেলার বেড়া উপজেলার করমজা গ্রামের দীনেশ সুত্রধরের পুত্র। তিনি পেশায় একজন পশু চিকিৎসক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন,রবিবার সকালে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর তেল ডিপো থেকে তেল উত্তোলনের জন্য পাবনা থেকে আসছিল ট্যাঙ্কলরিটি। একই দিক থেকে যাত্রী নিয়ে আসছিল সিএনজিচালিত অটোরিকশাটি। অতিরিক্ত যানজটের কারণে বড়াল ব্রিজের দক্ষিণ পাশে অটোরিকশাটি গতি থামালে একই দিক থেকে আসা ট্যাঙ্কলরি সজোরে তাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী সঞ্জয় কুমার সুত্রধর ও রিপন বেপারী গুরুতর আহত হয়েছিলেন আহত অবস্থায় উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সঞ্জয় কুমার সুত্রধর মারা যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

সিরাজগঞ্জে ট্যাঙ্কলরীর ধাক্কায় পশু চিকিৎসক নিহত

Update Time : ০২:১৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬