১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি পদে আরিফুল হক আরিফের প্রার্থীতা, পেশাগত অধিকার নিশ্চিতে প্রতিশ্রুতি

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে সামনে রেখে সভাপতি পদে প্রার্থী হয়েছেন মাই টিভির গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আরিফুল হক আরিফ। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে জেলার টেলিভিশন সাংবাদিকদের মধ্যে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।
দীর্ঘদিন ধরে টেলিভিশন সাংবাদিকতায় সক্রিয় আরিফুল হক আরিফ পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য সহকর্মীদের কাছে পরিচিত মুখ। তাঁর প্রার্থীতা ঘিরে সংগঠনের ভেতরে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
প্রার্থীতা ঘোষণা করে আরিফুল হক আরিফ বলেন, “সাংবাদিকদের পেশাগত অধিকার নিশ্চিত করা, পারস্পরিক ঐক্য জোরদার করা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করা আমার লক্ষ্য।” তিনি জানান, নির্বাচিত হলে সদস্যদের কল্যাণে বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।
সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরির প্রতিশ্রুতিও দেন।
গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রচারণা শুরু হয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে সদস্যদের মধ্যে আলোচনা জোরদার হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি পদে আরিফুল হক আরিফের প্রার্থীতা, পেশাগত অধিকার নিশ্চিতে প্রতিশ্রুতি

Update Time : ০৪:৪১:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬