০৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি পদে প্রার্থী আরিফুল হক আরিফ

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে জেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আলোচনা ক্রমেই বাড়ছে। এরই ধারাবাহিকতায় সভাপতি পদে প্রার্থী হয়েছেন মাই টিভির গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আরিফুল হক আরিফ।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় সক্রিয় থাকা আরিফুল হক আরিফ পেশাগত দক্ষতা, সততা এবং দায়িত্বশীলতার মাধ্যমে ইতোমধ্যে সহকর্মীদের আস্থা অর্জন করেছেন। মাঠ পর্যায়ের সংবাদ সংগ্রহ থেকে শুরু করে পেশাগত অধিকার আদায়ে তার সক্রিয় ভূমিকা সাংবাদিক মহলে প্রশংসিত।
প্রার্থীতা ঘোষণার পর তিনি বলেন, “গোপালগঞ্জে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, অধিকার আদায় এবং একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। নির্বাচিত হলে সকলকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, গতিশীল ও কার্যকর সংগঠন গড়ে তুলতে কাজ করবো।”
তিনি আরও বলেন, সাংবাদিকদের কল্যাণ, প্রশিক্ষণ এবং পেশাগত উন্নয়নে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে নবীন সাংবাদিকদের জন্য সুযোগ সৃষ্টি এবং অভিজ্ঞদের সম্মান নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে বিভিন্ন প্রার্থীর প্রচারণা শুরু হয়েছে। এর মধ্যে আরিফুল হক আরিফের প্রার্থীতা সংগঠনের সদস্যদের মধ্যে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাংবাদিকদের মতে, একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী নেতৃত্বই পারে সংগঠনকে এগিয়ে নিতে। আসন্ন এই নির্বাচন তাই শুধু নেতৃত্ব বাছাই নয়, বরং গোপালগঞ্জের টেলিভিশন সাংবাদিকদের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণের ক্ষেত্র হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি পদে প্রার্থী আরিফুল হক আরিফ

Update Time : ০৪:৫৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬