০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার ক্ষতি

জুয়েল রানা মধুপুর প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের পোশাক বিপনি বিতান সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে ১ম ও ২য় তলার পোশাক দোকানগুলোর দুইটি গুদাম। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। উপজেলার পৌর শহরের সাথীর মোড় সংলগ্ন সাবা স্কয়ার মার্কেটে শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ৩টার সময় হঠাৎ করে মার্কেটটির ৩য় তলায় একটি রুম থেকে ধুয়া উঠতে দেখে পাশের দোকান অন্য মার্কেটের দোকানদারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই পুরো ৩য় তলার দুটি পোশাক গুদামে আগুন ছড়িয়ে পরলে ফায়ার সার্ভিস আসতে আসতেই তা পুরে ছাই হয়ে যায়।
খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বোরহান উদ্দিনের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ও ধনবাড়ী উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।সংবাদ ভিডিও কন্টেন্ট
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। আর এতে ক্ষতি হয়েছে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা।
ক্ষতিগ্রস্থ স্থানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জুবায়ের হোসেন পরিদর্শন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

মধুপুরে কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার ক্ষতি

Update Time : ০১:৪০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬