১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জোরালো প্রার্থী মাসুদ পারভেজ, মাঠে ব্যাপক প্রচারণা

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৪র্থ মিলনমেলা ও নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচারণা। এরই মধ্যে সাধারণ সম্পাদক পদে শক্ত অবস্থান তৈরি করেছেন মোহনা টিভির গোপালগঞ্জ প্রতিনিধি মাসুদ পারভেজ। নির্বাচনী মাঠে তাঁর সক্রিয় প্রচারণা, সহকর্মীদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ এবং সুস্পষ্ট অঙ্গীকার তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
প্রচারণার অংশ হিসেবে তিনি নিয়মিত সহকর্মী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন এবং সংগঠনের উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরছেন। তরুণ ও অভিজ্ঞ সাংবাদিকদের মধ্যে তাঁর পক্ষে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে গোপালগঞ্জে টেলিভিশন সাংবাদিকতায় যুক্ত থাকা মাসুদ পারভেজ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের অধিকার রক্ষা ও কল্যাণে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ফলে নির্বাচনে তাঁকে ঘিরে প্রত্যাশাও বাড়ছে।
নিজের প্রার্থিতা নিয়ে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, সম্মিলিত উদ্যোগ ছাড়া একটি সংগঠন এগিয়ে যেতে পারে না। সহকর্মীদের সমর্থন পেলে সংগঠনকে আরও গতিশীল, শক্তিশালী ও কার্যকর করে তুলব। সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দক্ষতা উন্নয়ন হবে আমার অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, “একটি ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমি সেই লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশ নিয়েছি।” এ সময় তিনি সহকর্মীদের মূল্যবান ভোট ও সমর্থন কামনা করেন।
নির্বাচন ঘিরে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রার্থীদের সক্রিয় প্রচারণায় মুখর হয়ে উঠেছে সাংবাদিক মহল। সংশ্লিষ্টদের আশা, একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্বই উঠে আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জোরালো প্রার্থী মাসুদ পারভেজ, মাঠে ব্যাপক প্রচারণা

Update Time : ১২:১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬