
মোঃ মাহবুব আলম
বিশেষ প্রতিনিধি:
মুসলিম জাহানের জন্য রহমত ও বরকতের বার্তা নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ২২শে চৈত্র উপলক্ষে মাইজভান্ডার দরবার শরীফ-এ পালিত হবে ইমামুল আউলিয়া, নবী বংশোদ্ভূত আওলাদে পাক হযরত সৈয়দ গোলামুর রহমান (রহ.) এর পবিত্র ওরশ শরীফ।
এই ওরশ শরীফ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তসহ বিদেশ থেকেও অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান দরবার শরীফে সমবেত হবেন। ভক্ত ও আশেকানরা মহান এই অলির স্মরণে জিকির-আজকার, মিলাদ মাহফিল, কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতে অংশগ্রহণে মাধ্যমে শেষ হবে।
ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস, আল্লাহর প্রিয় অলিদের দরবার হচ্ছে জান্নাতের বাগানের ন্যায় পবিত্র স্থান, যেখানে দোয়া কবুল হয় এবং আত্মার পরিশুদ্ধি লাভ করা যায়। এই উপলক্ষে আগত ভক্তরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মহান এই অলির আদর্শ অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন।
এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বি.এস.পি) শরীয়তপুর জেলা কমিটির দপ্তর সম্পাদক মোঃ এমরান মিয়া বলেন, “মাইজভান্ডার দরবার শরীফের এই ওরশ শরীফ মুসলিম উম্মাহর মাঝে শান্তি, সম্প্রীতি ও আধ্যাত্মিক চেতনার বার্তা ছড়িয়ে দেয়। আমাদের সকলের উচিত আল্লাহর অলিদের দেখানো পথে চলা এবং মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা।”
তিনি আরও বলেন, এই ধরনের আধ্যাত্মিক সমাবেশ সমাজে নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ এবং ইসলামের প্রকৃত শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ওরশ শরীফকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হবে।
প্রতিনিধির নাম 



















