০৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতার-১

আশাশুনি প্রতিনিধি:সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শ্রীউলা ইউনিয়ন বিএনপি’র সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুনের ছোট ভাই,চিহ্নিত মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেনকে ৮পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ৩ টায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে এএসআই সেলিম ও পিএসআই দীপ্তিষ ঢালী সঙ্গীয় ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালীবাড়ি রেডিয়েন্স ক্লাব এর মধ্য থেকে বকচর গ্রামের আব্দুল কুদ্দুস সরদারের ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবী মোঃ ইসমাইল হোসেন (৩৮) কে
গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় তাকে গ্রেফতার করতে গেলে পুলিশ ও তার মধ্যে ধস্তা-ধস্তি হয় বলে স্থানীয় একটি সূত্রে জানা গেছে। এলাকায় সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রক্রিয়া চলছিল বলে পুলিশ জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতার-১

Update Time : ০৪:০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬