০৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশাশুনিতে ৮১০ লিটার অবৈধ পেট্রোল জব্দ ১০ হাজার টাকা জরিমানা ও ন্যায্যমূল্যে বিক্রি

​আশাশুনি প্রতিনিধি।।আশাশুনিতে অবৈধভাবে মজুদ রাখা আনুমানিক ৮১০ লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পেট্রোলিয়াম আইনে ১০ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত তেল সাধারণ চালকদের মাঝে বিক্রি করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,নাকতাড়া কালিবাড়ি বাজারের ব্যবসায়ী হাফিজুর রহমানের মুদি দোকানে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ রাখা হয়েছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ও মোঃ তাওহিদুল হাসানের নেতৃত্বে তল্লাশি চালিয়ে দোকানের পেছনে লুকিয়ে রাখা ৪টি ড্রাম ভর্তি ৮১০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
বিজ্ঞ আদালত অনুমোদনহীন স্থানে ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ করে অধিক মূল্যে বিক্রির দায়ে পেট্রোলিয়াম আইন-২০১৬ অনুযায়ী অভিযুক্তদের ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত পেট্রোল তাৎক্ষণিকভাবে স্থানীয় মোটরসাইকেল চালকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
প্রতি ৫ লিটার ৬০০ টাকা দরে সাধারণ মানুষের হাতে তেল তুলে দেওয়া হয়। বিক্রয়কৃত ৯৭,২৯০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

আশাশুনিতে ৮১০ লিটার অবৈধ পেট্রোল জব্দ ১০ হাজার টাকা জরিমানা ও ন্যায্যমূল্যে বিক্রি

Update Time : ০২:০০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬