০৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরের ঘোড়াঘাটে বিকল ট্রাকের পিছনে ধাক্কা, সহকারী নিহত, চালক আহত

কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন চালকের সহকারী আপন চন্দ্র দাস (২৬)। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক বিকাশ চন্দ্র দাস (৩০)। রোববার (২৯ মার্চ) রাত আড়াইটার দিকে পৌরশহরের ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আপন চন্দ্র দাস নীলফামারীর ডিমলা উপজেলার কেয়াপাড়া গ্রামের বাসিন্দা। আহত চালক বিকাশ চন্দ্র দাস তার দুলাভাই বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৯ মার্চ) রাতে বালুবোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে যাওয়ার পথে পাতি ভেঙে সড়কে বিকল হয়ে পড়লে তা মেরামতের কাজ শুরু করে চালক ও হেলফার। এ সময় হঠাত করে দ্রুতগতিতে বগুড়ার দিকে যাওয়া গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাক রাস্তায় বিকল ট্রাকটিকে পেছনে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় ট্রাকের সহকারী ক্যাবিনের ভেতরে আটকা পড়েন।

পরে স্থানীয় লোকজন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকের ক্যাবিনের ভেতর থেকে চালকের সহকারীর মরদেহ উদ্ধার করে এবং আহত অবস্থায় চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

দিনাজপুরের ঘোড়াঘাটে বিকল ট্রাকের পিছনে ধাক্কা, সহকারী নিহত, চালক আহত

Update Time : ০৪:২৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬