১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতকানিয়া থানায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযান

কামরুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টার

সাতকানিয়ায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযান, বেড়িবাঁধ কর্তন করে কৃষিজমি রক্ষায় কার্যকর পদক্ষেপ।
অদ্য ২৭ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ০৩.০০ ঘটিকার সময় সাতকানিয়া উপজেলার ১০নং কেওচিয়া ইউনিয়নের তেমুহনী মৌজাস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পশ্চিম পাশে নয়া খাল বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, সাঙ্গু নদীর শাখা ডলুখাল হতে নয়া খালে পানি প্রবেশের স্বাভাবিক প্রবাহ রোধ করে পূর্বে একটি বেড়িবাঁধ নির্মাণ করা হয়, যার মূল উদ্দেশ্য ছিল পার্শ্ববর্তী কৃষি জমি রক্ষা করা। তবে অসাধু চক্র উক্ত বেড়িবাঁধকে ব্যবহার করে অবৈধভাবে মাটি কাটার কাজে ট্রাক চলাচল শুরু করে, যা পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে।
এ প্রেক্ষিতে, অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ এবং কৃষি জমি সুরক্ষার স্বার্থে যৌথ অভিযানের মাধ্যমে উক্ত বেড়িবাঁধের একটি অংশ কর্তন করা হয়, যাতে পুনরায় পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হয় এবং অবৈধভাবে ট্রাক চলাচল বন্ধ হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে জানানো হয়।
সাতকানিয়া থানা পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসন এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

সাতকানিয়া থানায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযান

Update Time : ০৬:২০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬