০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে পুলিশের অভিযানে হেরোইনসহ দুই নারী আটক

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পুলিশের অভিযানে হেরোইনসহ দুই নারীকে আটক করেছে থানা পুলিশ। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সাইফুল ইসলাম এর সাথে কথা বলে জানা যায় থানার এসআই মোঃ আঃ রাজ্জাক প্রাং-এর নেতৃত্বে একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ও নজরদারী কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ২৭ মার্চ রাত্র আনুমানিক ১০ টা ৩০ মিনিটে উপজেলার দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়েছে। এই সময় সন্দেহভাজন দুই নারী পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। আটককৃতদের দেহ তল্লাশি করে তাদের কাছে থেকে মোট ০২ (দুই) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনের কাছে থেকে ১ গ্রাম এবং অপরজনের কাছ থেকে ৫০ পুরিয়া আকারে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলো: মোছাঃ খোদেজা বেগম (৫০) ও মোছাঃ আনিজা খাতুন (৪৩)। তারা শাহজাদপুর উপজেলার দারিয়াপুর এলাকার বাসিন্দা। প্রাথমিকভাবে পুলিশের ধারণা,তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বলেছেন,মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে পুলিশ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ আরো বলেছেন,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

শাহজাদপুরে পুলিশের অভিযানে হেরোইনসহ দুই নারী আটক

Update Time : ০৪:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬