
ঝালকাঠী-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সর্বস্তরের জনগণকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজাপুর কাঁঠালিয়া উন্নয়ন ফোরামের সভাপতি মাওলানা মোঃ আবু ইউসুফ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ২৬শে মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে মহান স্বাধীনতার জন্য আত্মত্যাগী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। তাদের ত্যাগের বিনিময়েই আমরা আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বসবাস করছি।
তিনি আরও বলেন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
একটি সমৃদ্ধ, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
প্রতিনিধির নাম 



















