০৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশনের বার্ষিক পরিকল্পনা ও মতবিনিময় সভা

মোঃ আলাউদ্দিন লিংকন স্টাফ রিপোর্টার
​‘মানবিক সহায়তা, আলোকিত সমাজ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশন এর বার্ষিক কর্মপরিকল্পনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সংগঠনের স্থায়ী কার্যালয়ে এ সভা সম্পন্ন হয়।
​ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক এম শরীফ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ একরামুল হক। সভায় বক্তারা ফাউন্ডেশনের বিগত বছরের কার্যক্রমের পর্যালোচনা করেন এবং আগামী বছরের সামাজিক ও শিক্ষামূলক প্রকল্পের খসড়া প্রণয়ন করেন।
বক্তব্য রাখেন, তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার সিনিয়র শিক্ষক ​খাজা রাকিব, মডেল মহিলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ​সজীব ভূঞা, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ​এম এ আজিজ সায়েম।
​বিশিষ্ট শিক্ষাবিদ প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক সেলিস ভূঞার স্মৃতি রক্ষার্থে ২০১৭ সালে এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই এটি শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ উন্নয়নে ‘পরিবারের হাসি’ ও ‘স্বাবলম্বী প্রজেক্ট’-সহ নানাবিধ জনকল্যাণমূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করে আসছে।
​সভাপতির বক্তব্যে এম শরীফ ভূঞা বলেন, “আমাদের লক্ষ্য একটি শিক্ষিত ও স্বাবলম্বী সমাজ গড়ে তোলা। আগামীতেও আর্তমানবতার সেবায় ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।” মতবিনিময় শেষে নতুন বছরের কর্মপরিকল্পনা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশনের বার্ষিক পরিকল্পনা ও মতবিনিময় সভা

Update Time : ০৪:১৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬