০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আস্কারপুর দরবার শরিফে ওরস শরিফে মুসল্লিদের ঢল, ধর্মীয় আবহে মুখর দেবহাটা

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
সাতক্ষীরার দেবহাটা উপজেলার আস্কারপুর দরবার শরিফ প্রাঙ্গণে বিশ্বওলী হযরত শাহসুফি আলহাজ্ব আলীম বক্স শাহ ওয়াছি (রহঃ)-এর স্মরণে ৬ষ্ঠ বার্ষিক তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ওরস শরিফ ও ওয়াজ মাহফিল শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল থেকে শুরু হওয়া এই ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে পুরো এলাকায় এক আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ওরস শরিফের আনুষ্ঠানিক সূচনা হয়। মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খ্যাতনামা আলেম-ওলামাগণ পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন। তাদের বক্তব্যে ইসলামী জীবনব্যবস্থা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং বর্তমান প্রেক্ষাপটে সামাজিক সম্প্রীতির তাৎপর্য ফুটে উঠছে।

প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলমান এই মাহফিল ধর্মপ্রাণ মুসলমানদের জন্য জ্ঞান অর্জনের এক অনন্য সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

ওরস শরিফের প্রথম দিন থেকেই সাতক্ষীরাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা এবং ঢাকা, সিলেট ও হবিগঞ্জ থেকেও হাজার হাজার মুসল্লি আস্কারপুর দরবার শরিফে সমবেত হয়েছেন। বিশাল এই জনসমুদ্রের জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে প্রায় ২০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে। নারী ও পুরুষদের জন্য পৃথক বসার সুব্যবস্থা থাকায় আগতরা নির্বিঘ্নে আলোচনা শুনতে পারছেন।

অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একটি দক্ষ স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন নিয়ন্ত্রণ এবং বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ বজায় রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে আয়োজক কমিটি। ওরসকে কেন্দ্র করে পুরো আস্কারপুর এলাকা এখন এক বৃহৎ ধর্মীয় মিলনমেলায় পরিণত হয়েছে।

তিন দিনব্যাপী এই ওরস শরিফের শেষ দিনে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

আয়োজকরা আশা করছেন, শেষ দিনে মুসল্লিদের উপস্থিতি আগের দুই দিনের তুলনায় আরও বহুগুণ বৃদ্ধি পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

আস্কারপুর দরবার শরিফে ওরস শরিফে মুসল্লিদের ঢল, ধর্মীয় আবহে মুখর দেবহাটা

Update Time : ০২:৪৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬