০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ছিঁড়ে উল্টে নদীতে পড়ে প্রাণ গেল ভাই-বোনসহ ৪ জনের, নিখোঁজ ২

স্টাফ রিপোর্টার,
মোঃ রিফাত আলী

দেওয়ানগঞ্জ (জামালপুর):
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু অতিরিক্ত মানুষের চাপে ছিঁড়ে উল্টে গেলে নদীতে ডুবে ভাই-বোনসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ মডেল থানার কাছাকাছি নদীতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম।
নিহতরা হলেন উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২) ও ছেলে আব্দুল মোতালেব (৬), ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০) এবং গামারিয়া এলাকার আবির (১৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে প্রতিবছর ওই ভাসমান সেতু ও আশপাশ এলাকায় দর্শনার্থীদের ব্যাপক ভিড় হয়। এবারও ঈদের দিন বিকেলে সেখানে শতাধিক মানুষের সমাগম ঘটে। দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও তা সংস্কার বা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। বিকেলে অতিরিক্ত চাপের মুখে হঠাৎ সেতুটি ছিঁড়ে উল্টে গেলে এর ওপর থাকা শতাধিক মানুষ নদীতে পড়ে যান।
এদের মধ্যে অনেকেই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন শিশু পানির স্রোতে ভেসে যায়। ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়। পরে উদ্ধার তৎপরতা চালিয়ে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে তল্লাশি অব্যাহত রয়েছে।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান বলেন, “ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করা হয়েছে। এখনো নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ছিঁড়ে উল্টে নদীতে পড়ে প্রাণ গেল ভাই-বোনসহ ৪ জনের, নিখোঁজ ২

Update Time : ০৪:০৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬