
মিজানুর রহমান, বগুড়া জেলা প্রতিনিধিঃ-
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাব্বিন হোসেনের রত্নগর্ভা মায়ের জানাজার নামাজ আজ রোববার (২২ মার্চ) বাদ আসর অত্যন্ত শোকাবহ পরিবেশে সম্পন্ন হয়েছে।
উপজেলার কিচক ইউনিয়নের মুল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও এলাকার শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
নামাজ শুরুর আগে মরহুমার স্মৃতিচারণ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্থানীয় পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপির পক্ষ থেকে জানাজায় অংশ নেন এবং তাঁর হয়ে বক্তব্য প্রদান করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল ওহাব।
বক্তব্যে তিনি বলেন, একজন আদর্শ মা হিসেবে তিনি যেমন সন্তানদের সুশিক্ষায় বড় করেছেন, তেমনি এলাকায় পরোপকারী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
মায়েদের প্রতি সন্তানদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে এক আবেগঘন বার্তা দিয়ে উপস্থিত সবার উদ্দেশে এডভোকেট আব্দুল ওহাব বলেন,যাঁদের মা এখনো জীবিত আছেন, তাঁরা যেন মায়ের কদর করেন। দুনিয়াতে মায়ের চেয়ে আপন আর কেউ নেই। আমরা সবাই যেন আমাদের মাকে মন থেকে ভালোবাসি এবং তাঁদের শেষ বয়সে ছায়া হয়ে থাকি।
বিশেষ করে ঘরের স্ত্রীদের (বিবিদের) প্রতি অনুরোধ জানিয়ে বক্তা বলেন, পরিবারে শান্তি ও বরকত বজায় রাখতে হলে শাশুড়িকে নিজের মায়ের মতো সম্মান দিতে হবে। স্ত্রীদের উৎসাহিত করতে হবে যেন তাঁরা শাশুড়ির সেবা করেন এবং তাঁকে আপন করে নেন। কারণ মায়ের দোয়াই সন্তানের দুনিয়া ও আখিরাতের সফলতার চাবিকাঠি।
মরহুমার জানাজায় বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে। উপস্থিত উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন,
শিবগঞ্জ উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান মহসিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আফছার আলী। কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাবেক সভাপতি হান্নান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি নুর আলম, কিচক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা আলাউদ্দীন।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফরহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, যুবদলের সভাপতি রমজান আলী রিপন,সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, তাঁতিদলের সভাপতি এনামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা তারেক,কিচক ইউনিয়ন ছাত্র দলের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রেজু আহমেদ সহ অসংখ্য নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজা শেষে মরহুমাকে তাঁর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। দাফন শেষে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও জান্নাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। কিচক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাব্বিন হোসেনের মায়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
প্রতিনিধির নাম 



















