
মিলন কুমার বর্মন
আদিতমারী লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে র্যাব-১৩।
আটক যুবকের নাম হাবিবুর রহমান। তিনি উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের বাসিন্দা এবং আব্দুল আউয়ালের ছেলে।
র্যাব-১৩ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে তার নিজ বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ি থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।
র্যাব জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মাদকবিরোধী অভিযানে র্যাবের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন।
প্রতিনিধির নাম 



















