
NEWS DESK আজ দিন পেরোলেই আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস রমজানের সিয়াম সাধনার পর ঈদের আনন্দ কাটাতে প্রস্তুতি সেরে ফেলেছেন অনেকে। চৈত্র মাসের এই সময়ে অনেকে আবার কর্মস্থল ছেড়ে নাড়ির টানে বাড়ির পথে। সবার ভাবনায় আছে—ঝড়বৃষ্টির মৌসুমে ঈদের দিনটি কেমন কাটবে।
তবে ঈদের দিন সারা দেশে কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা আজকের পত্রিকাকে বলেন, ঈদের দিন সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলে ভোরের দিকে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। বাতাসের গতিবেগ ৪০ থেকে ৬০ কিলোমিটারের মধ্যে থাকতে পারে। ভোরের পর কিছুটা বিরতি দিয়ে দুপুরের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
প্রতিনিধির নাম 



















