১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুর-কাঁঠালিয়া উন্নয়ন ফোরামের তীব্র প্রতিবাদ: নারিকেলবাড়িয়ায় সন্ত্রাসী হামলায় দুই কর্মী রক্তাক্ত

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামে জামায়াতে ইসলামীর কর্মী জালাল আহমেদ ও আনিসুর রহমানকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় রাজাপুর-কাঁঠালিয়া উন্নয়ন ফোরামের সভাপতি মাওলানা মোঃ আবু ইউসুফ ও সেক্রেটারি মাওলানা মোঃ জসিম উদ্দিন যৌথভাবে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ২৯ শে রমজান দিবাগত রাত্রে ঈদের ছুটিতে বাড়িতে ফেরার সময় পূর্বপরিকল্পিতভাবে তাদেরকে হত্যার উদ্দেশ্যে অত্যন্ত নির্মম, নির্দয় ও নিসংসভাবে কুপিয়ে জখম করা হয়। বর্তমানে তারা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নেতৃদ্বয় বলেন, এ ধরনের বর্বরোচিত হামলা সভ্য সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সুস্পষ্টভাবে রাজনৈতিক সহিংসতা ও ভিন্নমত দমনের এক ঘৃণ্য উদাহরণ, যা দেশের গণতান্ত্রিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

তারা আরও বলেন, পরিকল্পিতভাবে এ হামলা চালিয়ে এলাকায় ভীতি সৃষ্টি এবং একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা করা হয়েছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করা যাবে না।

নেতৃদ্বয় অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।

বিবৃতিতে আহত জালাল আহমেদ ও আনিসুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

রাজাপুর-কাঁঠালিয়া উন্নয়ন ফোরামের তীব্র প্রতিবাদ: নারিকেলবাড়িয়ায় সন্ত্রাসী হামলায় দুই কর্মী রক্তাক্ত

Update Time : ০৩:২০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬