১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকবিরোধী অভিযানে বিতর্ক, ফুলপুরে সমালোচনার ঝড়

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া বাজার এলাকায় মাদকবিরোধী কার্যক্রমকে ঘিরে এক ব্যক্তির সম্পৃক্ততা নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, শান্ত (প্রায় ২৫) নামে এক ব্যক্তি, যিনি একটি সংগঠনের স্থানীয় পদধারী নেতা হিসেবে পরিচিত, তিনি নিজেই দীর্ঘদিন ধরে ইয়াবা, মদ ও গাঁজাসহ বিভিন্ন মাদক সেবনের সঙ্গে জড়িত। এ কারণে তার মাদকবিরোধী কার্যক্রমে যুক্ত হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
এলাকাবাসীর একটি অংশ জানায়, নেশাগ্রস্ত অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজের পরিবার ও আত্মীয়দের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলেও অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্প্রতি এ কার্যক্রমকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হলে তিনি মারধরের শিকার হয়েছেন বলে জানা গেছে। তবে ঘটনাটি নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে।
কিছু পক্ষ ঘটনাটিকে সাংবাদিকদের ওপর হামলা হিসেবে উল্লেখ করলেও, স্থানীয়দের আরেকটি অংশ বলছে—এটি মূলত মাদকসংক্রান্ত বিরোধ থেকে সৃষ্ট একটি অভ্যন্তরীণ ঘটনা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সচেতন মহল বলছে, মাদকবিরোধী কার্যক্রমে সঠিক ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সম্পৃক্ততা নিশ্চিত করা জরুরি, না হলে এমন বিতর্ক আরও বাড়তে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

মাদকবিরোধী অভিযানে বিতর্ক, ফুলপুরে সমালোচনার ঝড়

Update Time : ১০:৫৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬