০৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে ঈদ উপহার: দুই শতাধিক পরিবার পেল বিনামূল্যে ব্যাগভর্তি বাজার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে ব্যাগভর্তি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার স্থানীয় যিদনী মডেল স্কুল চত্বরে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’-এর সদস্যরা।
এ কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করেন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রধান গবেষক ড. জাফর ইকবাল।

উপহারসামগ্রীর প্রতিটি ব্যাগে ছিল পোলাও চাল, সেমাই, চিনি, তেল, পিঠা, মুড়ি, ডাল, পেঁয়াজ ও আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির।

এ সময় বক্তব্য দেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম, শেরপুর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো. নাইম ইসলাম এবং আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মো. ছালেহ আহাম্মদ।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে,যা অন্যদেরও এগিয়ে আসতে উৎসাহিত করবে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ঈদের আনন্দ যেন শুধু বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না থাকে—বরং সমাজের প্রতিটি মানুষ এই আনন্দ ভাগাভাগি করতে পারে, সে লক্ষ্যেই আমরা প্রতি বছর এ উদ্যোগ গ্রহণ করি।”
তিনি আরও জানান, প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের পৃষ্ঠপোষকতায় ভবিষ্যতেও মানবিক ও সামাজিক বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ঝিনাইগাতীতে ঈদ উপহার: দুই শতাধিক পরিবার পেল বিনামূল্যে ব্যাগভর্তি বাজার

Update Time : ০৪:০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬