০৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮টায়

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে। ঈদের দিন সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, প্রধান জামাতে ইমামতি করবেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান। মুসল্লিদের অংশগ্রহণ নিশ্চিত করতে ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রধান জামাত ছাড়াও শহরের বিভিন্ন স্থানে আরও দুটি জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। সকাল ৮টা ২০ মিনিটে থানাপাড়া জামে মসজিদে এবং সকাল ৮টা ৪০ মিনিটে গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
তবে আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প হিসেবে সকাল ৮টায় কেন্দ্রীয় কোর্ট মসজিদ ও জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে প্রধান জামাত আয়োজন করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
এ ছাড়া জেলার বিভিন্ন এলাকা—বেদগ্রাম, গেটপাড়া ও মোহাম্মদপাড়াসহ বিভিন্ন জামে মসজিদ ও ঈদগাহে আধা ঘণ্টা পরপর জামাতের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে মুসল্লিরা সুবিধামতো সময়ে নামাজ আদায় করতে পারেন।
জেলার প্রধান ঈদ জামাতে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক মুসল্লির অংশ নেওয়ার কথা রয়েছে। জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

গোপালগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮টায়

Update Time : ০৪:০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬