
মোমিন আলি লস্কর,বারুইপুর-
“ছিলাম, আছি, গরীব দুঃস্থ অসহায় দরিদ্র মানুষের পাশে সদসর্বদা আছি এবং আগামী দিনেও সর্বদা সময় সর্বকালে সর্ব ক্ষনে থাকবো। মানুষের সুখ দুঃখে আগে ছিলাম পরবর্তী সময়ে থাকবো।মানুষের জন্য কাজ করে যাব”— প্রার্থী ঘোষণার পর এমনই অঙ্গীকার বদ্ধ বার্তা দিলেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক বিভাস সরদার। দল পুনরায় তাঁর উপর আস্থা রাখায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নমূলক কাজ আরও গতিশীল করার অঙ্গীকার বদ্ধ করে।
প্রার্থী তালিকা ঘোষণার পর বারুইপুর পূর্ব জুড়ে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহের পরিবেশ তৈরি হয়। বিধায়ক বিভাস সরদারকে ঘিরে কর্মীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল। সমর্থকদের শুভেচ্ছা ও অভিনন্দনে তিনি আপ্লুত হয়ে বলেন, মানুষের ভালোবাসাই তাঁর রাজনীতির মূল শক্তি। মানুষের বিশ্বাস ও ভরসাকে সম্মান জানিয়েই তিনি সদাসর্বদা কাজ করে চলেছেন এবং ভবিষ্যতেও সেই ধারাই বজায় থাকার বদ্ধ পরিকর বলে জানিয়েছেন।
বিভাস সরদার জানান, গত কয়েক বছরে বারুইপুর পূর্ব বিধানসভা এলাকায় রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা এবং সামাজিক সুরক্ষা প্রকল্পের ক্ষেত্রে একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে। সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানের জন্য তিনি নিয়মিত এলাকায় ঘুরে মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন। তাঁর দাবি, উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে তিনি আরও বৃহত্তর পরিকল্পনা নিয়ে এগোতে চান।
তিনি আরও বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো। তাই দলীয় পরিচয়ের বাইরে গিয়েও তিনি সব শ্রেণির মানুষের সমস্যার কথা শুনেছেন এবং প্রশাসনের সহযোগিতায় সমাধানের চেষ্টা করেছেন। আগামী দিনে যুব সমাজের কর্মসংস্থান, মহিলাদের স্বনির্ভরতা এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।
প্রার্থী ঘোষণার পর এলাকায় একাধিক কর্মসূচির মাধ্যমে জনসংযোগ বাড়ানোর প্রস্তুতি শুরু হয়েছে। দলীয় কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নমূলক কাজের বার্তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন।
সবশেষে বিভাস সরদার বলেন, “মানুষই আমার শক্তি। তাঁদের আশীর্বাদ ও সমর্থন নিয়েই এতদিন কাজ করেছি। আগামী দিনেও মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ চালিয়ে যাব।” তাঁর এই বার্তায় বারুইপুর পূর্বের রাজনৈতিক মহলে নতুন করে নির্বাচনী আবহ স্পষ্ট হয়ে উঠেছে।
প্রতিনিধির নাম 

























