
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারীর টানে ঘরমুখী শ্রমজীবী ও মেহনতি মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগ-এর পক্ষ থেকে শ্রমিক নেতা মোঃ জাহিদ হাসান।
তিনি এক বিবৃতিতে বলেন, ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য শ্রমজীবী মানুষ নিজ নিজ গ্রামে ফেরার জন্য যাত্রা শুরু করেন। কিন্তু এ সময় পরিবহন সেক্টরে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যা সাধারণ মানুষের ভোগান্তি বহুগুণে বাড়িয়ে দেয়।
মোঃ জাহিদ হাসান আরও বলেন,
“নারীর টানে ঘরমুখী এই মেহনতি মানুষদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং যাত্রীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।”
তিনি সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদ যাত্রা যেন সবার জন্য স্বস্তিদায়ক হয়, সে লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, শ্রমজীবী মানুষের কষ্টার্জিত অর্থের উপর অতিরিক্ত ভাড়ার বোঝা চাপানো অন্যায় ও অমানবিক। তাই দ্রুত সময়ের মধ্যে এ ধরনের অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তিনি।
মো: জাহিদ হাসান
গণমাধ্যম ও মানবাধিকার কর্মী
প্রতিনিধির নাম 



















