
মোমিন আলি লস্কর:-জয়নগর
বিধানসভা নির্বাচন ঘোষণা হতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে দলবদলের পালা।আর এমনি চিত্র দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার জেলার বারুইপুর পূর্ব বিধান সভার জয়নগর থানার অন্তর্গত ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫টি পরিবার।নির্বাচন ঘোষনার মুহূর্তে এমন দৃশ্যায়ন আশ্চর্যজনক বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক মহল। এইনিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন দল। তবে এই দাবিকে নশ্যতা শিকার করেছে বিজেপি থেকে আসা পরিবার বরগের মানুষ জন। তারা দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানাজি মানুষের মাঝে কথা দিয়ে কথা রাখে। এবং তিনি সদাসর্বদা সাধারণ গরীব অসহায় মানুষের পাশে থাকেন, তানার উন্নয়ন তুলনানেই। তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন উন্নয়ন করে আসছেন। তাই আমরা ওনার ঐ উন্নয়ন মুগ্ধ হয়ে বিজেপি থেকো তৃনমুল কংগ্রেসে আমরা সবাই ধোষাচন্দশ্বর অঞ্চলের মাননীয়া প্রধান সাহেবা রঞ্চিতা সরদার সহযোগিতায় বারুইপুর ব্লকসমতির সহ-সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তীর,বারুইপুর পূর্ববিধান বিধায়ক বিভাস সরদার, জেলাপরিষদের সদস্য তথা প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ধোষাচন্দশ্বর অঞ্চলের অঞ্চল সভাপতি তপন কুমার মন্ডল, খাকুরদহ অঞ্চলের উপপ্রধান ফারুক হোসেন হালদার, তুফান ঘোষ,চালতাবেড়িয়া অঞ্চলের অঞ্চল প্রাক্তন প্রধান চন্ডিচরন সরদার, ধোষা চন্দশ্বর অঞ্চলের বাজার কমিটির সভাপতি মুন্নাফ শেখ, সহ বিশিষ্ট বুদ্ধিজীবী ব্যাক্তিগনের উপস্থিতে
ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবা রঞ্জিতা সরদার ও পঞ্চায়েত সমিতির সদস্য অভিজিৎ মন্ডলের হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাঁরা। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য তপন কুমার মন্ডল, বুথ সভাপতি সৌমেন সরদার, বারুইপুর ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের একাধিক গুরুত্বপূর্ণ নেতা ও কর্মীরা।বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক বিভাস সরদারের দাবি, আগামী দিনে আরও বহু কর্মী তাঁদের দলে যোগ দেবেন।
প্রতিনিধির নাম 



















