
মোঃ আলাউদ্দিন লিংকন স্টাফ রিপোর্টার
ফেনীর দাগনভূঞা উপজেলার ৪নং রামনগর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রামনগর কে.এম.সি (রঃ) উচ্চ বিদ্যালয় ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. মো. ফখরুদ্দিন মানিক। দাগনভূঞা উপজেলা জামায়াতের আমীর গাজী ছালেহ উদ্দিন।
ইউনিয়ন আমীর মুহাম্মদ আহসান উল্যাহ-এর সভাপতিত্বে এবং ইউনিয়ন সহ-সেক্রেটারি মো. নেয়ামত উল্যাহ-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে হাফেজ মহিউদ্দিন কর্তৃক পবিত্র কুরআন তিলাওয়াত ও ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয়।
আলোচনা সভায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
মাওলানা আতিফ উল্যাহ ফাহিম
ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলমগীর হোসেন
১ নং ওয়ার্ড সভাপতি মাওলানা নুরুল হুদা,উপজেলা যুবদল নেতা জামাল উদ্দিন টিংকু, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান
খুরশিদ আলম, বিশিষ্ট সমাজসেবক
আব্দুল্লাহ আল মামুন এবং গিয়াস উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং কুরআনের আলোকে জীবন গড়ার আহ্বান জানান। তারা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ইসলামের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
প্রতিনিধির নাম 



















