১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

থ্রি-হুইলার চালকদের সঙ্গে কাউন্সিলর সোহেলের ইফতার, শুনলেন সমস্যা-দাবি

মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
পবিত্র মাহে রমজানকে ঘিরে গোপালগঞ্জ পৌর পার্কে ব্যতিক্রমী এক আয়োজনে থ্রি-হুইলার চালকদের সঙ্গে ইফতার ও মতবিনিময় করেছেন ১১ নম্বর ওয়ার্ডের চারবার নির্বাচিত কাউন্সিলর এম. মাহবুব আলী সোহেল।
মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনে দেখা যায়, আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে এক আন্তরিক পরিবেশে চালকদের পাশে বসেই ইফতার করেন তিনি। ইফতারের আগে ও পরে চালকদের সঙ্গে খোলামেলা আলোচনায় অংশ নিয়ে তাদের জীবিকার সংগ্রাম, দৈনন্দিন সমস্যাসহ নানা দাবি-দাওয়া মনোযোগ দিয়ে শোনেন।
কাউন্সিলর সোহেল বলেন, “শহরের চলাচল ব্যবস্থায় থ্রি-হুইলার চালকরা গুরুত্বপূর্ণ অংশ। অথচ তাদের নানা সমস্যা অনেক সময় অদেখাই থেকে যায়। এসব সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নেওয়া জনপ্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন, চালকদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বাস্তবসম্মত সমাধান বের করতে তিনি কাজ করবেন।
মতবিনিময় পর্বে চালকেরা যানজট, স্ট্যান্ড সংকট, হয়রানি ও আয়ের অনিশ্চয়তার মতো বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা জানান, জনপ্রতিনিধির সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ তাদের মধ্যে আস্থা ও প্রেরণা তৈরি করেছে।
স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের উদ্যোগ শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমিয়ে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

থ্রি-হুইলার চালকদের সঙ্গে কাউন্সিলর সোহেলের ইফতার, শুনলেন সমস্যা-দাবি

Update Time : ১১:১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬