০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

বিশ্বজিৎ চন্দ্র সরকার
:- বিশেষ প্রতিনিধি গোপালগঞ্জ।

গোপালগঞ্জ জেলা শহরের প্রধান পোস্ট অফিস মোড় সংলগ্ন মডেল স্কুল রোড এলাকায় সাংবাদিক এম. টি. রহমান মাহামুদকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মাহামুদ মৃত ফজলুর রহমানের ছেলে এবং তিনি জাতীয় দৈনিক “দৈনিক সকালের সময়” পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। পেশাদার, সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিক হিসেবে তিনি এলাকায় পরিচিত। পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্যও তার সুনাম রয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সাংবাদিক মাহামুদ নিজেই বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত এক মাস ধরে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা ০১৩০০-৮৩০৯৬২ নম্বর থেকে তার ব্যক্তিগত ০১৭৬৬-৩৩৩৭৫৫ নম্বরে ফোন করে বারবার প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ৯টা ৩৫ মিনিটে তিনি মডেল স্কুল রোড এলাকায় অবস্থানকালে একই নম্বর থেকে ফোন করে তাকে আবারও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

এ বিষয়ে সাংবাদিক মাহামুদ বলেন, “আমি একজন পেশাদার সাংবাদিক। সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাস করি। যারা আমাকে হুমকি দিচ্ছে, তাদের আমি চিনি বলে মনে হয় না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।”

এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

গোপালগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

Update Time : ১২:০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬