০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশাশুনি উপজেলার নবাগত ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট,র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল ৪ টায় নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করা হয়। সাক্ষাৎকালে উপজেলার সার্বিক পরিবেশ,আইন শৃঙ্খলা,উন্নয়ন,নদী ভাঙ্গনরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন বিষয়ে গঠনমূলক ফলপ্রসূ আলোচনা হয়। নবাগত ইউএনও বলেন,আশাশুনি উপজেলার উন্নয়ন,সুশাসন ও জনসেবার ধারাবাহিকতা আরও এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। আমি আপনাদের সেবা দিতে এসেছি,যতোদিন এখানে থাকবো আপনাদের সব ধরনের সেবা দিয়ে যাবো। এ সময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার উপজেলার সার্বিক উন্নয়নে ও আইনশৃঙ্খলা রক্ষার্থে নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। জামায়াত নেতৃবৃন্দ তাকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল,উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক,অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস,বাইতুলমাল সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম,সমাজকল্যাণ সম্পাদক ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা রিয়াছাত আলী,সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ,ব্যবসায়ী সংগঠন আইবি ডাব্লিউএফ সভাপতি এ বি এম আলমগীর পিন্টু,সম্পাদক এম এম রুহুল আমিন,শ্রমিকনেতা হযরত আলী,ছাত্রশিবিরের সভাপতি ইয়াছিন আরাফাতসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

আশাশুনি উপজেলার নবাগত ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Update Time : ০২:৩০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬