০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগড়ায় বিনামুল্যে পাট, তিল ও মুগ বীজ ও সার বিতরণ

খন্দকার ছদরুজ্জামান,
নড়াইল জেলা প্রতিনিধি ;

নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ ১ মৌসুমে কৃষি প্রণোদনা ও পূনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে পাট, তিল ও মুগ বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ১ হাজার ৯৫০ জন কৃষকের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়।

কৃষকদের মাঝে বিনা মুল্যে পাট, তিল ও মুগ বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামানের সঞ্চালনায় বক্তব্য দেন  উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা কর্মপরিষদ সদস্য মোঃ. আলমগীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা আমির হাদিউজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল প্রমুখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও কৃষকেরা উপস্থিত ছিলেন।

লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা বলেন, কৃষি প্রণোদনার আওতায় উপজেলার মোট ১ হাজার ৯৫০ জন কৃষককে এ বীজ দেওয়া হয়েছে। এরমধ্যে জনপ্রতি ১ কেজি  পাট বীজ, ৫ কেজি ডি এপি ও ৫ কেজি এমওপি সার, জনপ্রতি ১ কেজি তিল বীজ,  ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং জনপ্রতি ৫ কেজি মুগ বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ৫ কেজি করে দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

লোহাগড়ায় বিনামুল্যে পাট, তিল ও মুগ বীজ ও সার বিতরণ

Update Time : ০৪:০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬