
দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগজানা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হক ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলমানদের জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে সমভাবে ছড়িয়ে দেওয়াই ঈদের প্রকৃত শিক্ষা।
নাজমুল হক বলেন, ঈদ আমাদের মাঝে পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানান।
এ সময় তিনি বাগজানা ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সবার জীবনে ঈদের আনন্দ বয়ে আসুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতিনিধির নাম 



















