১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচবিবিতে কওমি মাদ্রাসায় এতিমদের মাঝে ১৫০ কেজি খেজুর বিতরণ

দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কওমি মাদ্রাসায় অধ্যয়নরত গরিব, অসহায় ও এতিম শিশুদের মাঝে সৌদি সরকারের উপহারের খেজুর বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি সরকারের পক্ষ থেকে পাঠানো এই খেজুর উপজেলার বিভিন্ন এতিমখানায় থাকা শিশুদের মাঝে প্রদান করা হয়।
রবিবার (১৫ মার্চ) দুপুরে পাঁচবিবি উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার মুহতামিম এবং কমিটির সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে খেজুরের প্যাকেট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ।
জানা যায়, সৌদি সরকারের পাঠানো ২০ কার্টুন বা প্রায় ১৫০ কেজি খেজুর উপজেলার ৭১টি এতিমখানার এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, অফিস সহকারী কাম কম্পিউটার মো. জুয়েল রানা এবং উপজেলার বিভিন্ন এতিমখানার শিক্ষক ও মহাতামিমগন । অনুষ্ঠানে উপস্থিত সবাই এতিম শিশুদের কল্যাণ কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

পাঁচবিবিতে কওমি মাদ্রাসায় এতিমদের মাঝে ১৫০ কেজি খেজুর বিতরণ

Update Time : ০২:০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬