০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীপের হ্যাটট্রিকে ব্রাহ্মণবাড়িয়াকে ৩-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন মৌলভীবাজার অনূর্ধ্ব-১৭ দল

বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
জাতীয় চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সুরমা জোনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মৌলভীবাজার জেলা দল।
রবিবার (১৫ মার্চ) সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা দলকে ৩-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে শিরোপা জিতে নেয় মৌলভীবাজারের তরুণ ফুটবলাররা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মৌলভীবাজার জেলা দল। খেলার মাত্র ৬ মিনিটে দলের হয়ে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড দীপ। এরপর ১৩ মিনিটে আবারও প্রতিপক্ষের জালে বল জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
দ্বিতীয়ার্ধেও একই ধারাবাহিকতা বজায় রেখে আক্রমণ চালিয়ে যায় মৌলভীবাজার। নির্ধারিত সময়ের শেষ দিকে আরও একটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন দীপ। তার দুর্দান্ত নৈপুণ্যে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিয়ে সুরমা জোনের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মৌলভীবাজার জেলা দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

দীপের হ্যাটট্রিকে ব্রাহ্মণবাড়িয়াকে ৩-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন মৌলভীবাজার অনূর্ধ্ব-১৭ দল

Update Time : ০৩:৪৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬