
দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাট জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানকে জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দেওয়ায় পাঁচবিবি প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
রোববার এক বিবৃতিতে পাঁচবিবি প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, মাসুদ রানা প্রধান দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে জয়পুরহাট জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে তার সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।
প্রতিনিধির নাম 



















