
আল আমিন মিলন,আত্রাই,প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আত্রাই উপজেলা শাখার আয়োজন দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) বিকেলে অস্থায়ী দলীয় কার্যালয় মিতু ইলেকট্রনিক হাউজ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ আত্রাই উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম ।
এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান , সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম , মাওলানা ইমান আলী, সহ-সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মোল্লা, কারী ফিরোজ আলম, আব্দুল হান্নান সহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মী , সমর্থক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আল আমিন মিলন
আত্রাই নওগাঁ
প্রতিনিধির নাম 



















