০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে উপজেলার কর্মরত সাংবাদিকদের সম্মানে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ১৪ই মার্চ ২০২৬ইং রোজঃ-শনিবার
বিকেলে শ্রীমঙ্গল থানায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে শ্রীমঙ্গলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এ সময় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয় এবং পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন।

তিনি বলেন, সাংবাদিক ও পুলিশের মধ্যে সুসম্পর্ক সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এমন উদ্যোগ পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করবে। এ সময় উপস্থিত সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না। তিনি বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যম একে অপরের সহযোগী হিসেবে কাজ করে। ভবিষ্যতেও এই সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা মো. রাজ্জাকসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। ইফতারের আগে শ্রীমঙ্গল থানার এএসআই রুকন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে উপজেলার কর্মরত সাংবাদিকদের সম্মানে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

Update Time : ০৫:৩৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬