০৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের কৃতি সন্তান ও বিডি২৪-এর সম্পাদক মিরাজ হোসেনের ৩০তম জন্মদিন আজ

রাসেল হোসেন ঝিনাইদহ প্রতিনিধি-

তরুণ উদ্যোক্তা, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘বিডি২৪’-এর প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক মিরাজ হোসেনের ৩০তম জন্মদিন আজ। ১৯৯৬ সালের এই দিনে ঝিনাইদহ পৌর এলাকার পবহাটি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার অঙ্গীকার নিয়ে মিরাজ হোসেনের হাত ধরে যাত্রা শুরু করা ‘বিডি২৪’ বর্তমানে পাঠকদের কাছে একটি নির্ভরযোগ্য এবং জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি লাভ করেছে। তার সুযোগ্য নেতৃত্বে পোর্টালটি ডিজিটাল সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করেছে।

পেশাগত জীবনে মিরাজ হোসেন একজন সফল ই-কমার্স ও ড্রপশিপিং বিশেষজ্ঞ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের মেধার স্বাক্ষর রাখছেন। বর্তমানে তিনি আর্মেনিয়া প্রবাসী হলেও ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের মানুষের সুখ-দুঃখ, সম্ভাবনা ও সমসাময়িক ঘটনাবলি নিয়মিত বিশ্বমঞ্চে তুলে ধরছেন। প্রবাসে থেকেও দেশের উন্নয়ন ও সাংবাদিকতায় তার এই অবদান প্রশংসিত।

তার ৩০তম জন্মদিনের এই বিশেষ মুহূর্তে ‘বিডি২৪’ পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং অগণিত পাঠকদের পক্ষ থেকে জানানো হয়েছে উষ্ণ অভিনন্দন ও ভালোবাসা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন স্তরের মানুষ তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।

শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা, মিরাজ হোসেনের দূরদর্শী নেতৃত্বে ‘বিডি২৪’ আগামীতে আধুনিক ও তথ্যপ্রযুক্তি নির্ভর সাংবাদিকতার পথে আরও বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে যাবে এবং দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ঝিনাইদহের কৃতি সন্তান ও বিডি২৪-এর সম্পাদক মিরাজ হোসেনের ৩০তম জন্মদিন আজ

Update Time : ০৬:০১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬