০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোস্তফা মিয়া (৬২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে কুড়িগ্রাম–চিলমারী আঞ্চলিক সড়কের উলিপুর উপজেলার আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তফা মিয়া কুড়িগ্রাম পৌর শহরের সরদারপাড়া এলাকার বাসিন্দা। তিনি ফটিক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মোস্তফা মিয়া মোটরসাইকেলযোগে উলিপুর উপজেলার দুর্গাপুর এলাকা থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে কুড়িগ্রাম–চিলমারী সড়কের আনন্দবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে উলিপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানান, কুড়িগ্রাম–চিলমারী সড়কে প্রায়ই দ্রুতগতির ভারী যানবাহন চলাচল করে। ফলে এ সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তারা সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক তদারকি বৃদ্ধি এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

কুড়িগ্রামে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

Update Time : ১১:০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬