০৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ ও সংবাদ সংগ্রহে বাধা: হাকিমপুর প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নে ভিজিডিএফ চাল বিতরণে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ ও সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হাকিমপুর প্রেসক্লাব।
বৃহস্পতি বার (১২ মার্চ) হাকিমপুর প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত প্রতিবাদপত্রে এ নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়।
প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়, আলিহাট ইউনিয়নে ভিজিডিএফের চাল বিতরণে অনিয়মের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে হাকিমপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সমকাল পত্রিকার দিনাজপুরের হিলি প্রতিনিধি মোছা. মুনা মিয়া’র সাথে ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ও চাল বিতরণকারী মো. দিদার হোসেন অসৌজন্যমূলক আচরণ করেন এবং সংবাদ সংগ্রহে বাধা প্রদান করেন।
হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন ও সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির বলেন, গণমাধ্যম কর্মীরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। সংবাদ সংগ্রহের সময় একজন সাংবাদিকের সাথে এ ধরনের আচরণ শুধু অনভিপ্রেতই নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।
প্রেসক্লাব নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাবি জানিয়েছেন, আলিহাট ইউনিয়নে ভিজিডিএফের চাল বিতরণে কোনো অনিয়ম হয়ে থাকলে তা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের হয়রানি বা বাধার সম্মুখীন না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ ও সংবাদ সংগ্রহে বাধা: হাকিমপুর প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

Update Time : ০৪:২৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬