০৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে চাঁদাবাজি ও মারধরের মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. মিলন সিকদার (৩৫) ও মো. মামুন সিকদার (৪৫)। মামলায় পলাতক অন্য আসামিরা হলেন—মাওদুদ সিকদার মনু (৩৫), মানিক দে (৩০) ও জাকির হোসেন (২৫)। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি বাজারের কাচামাল ব্যবসায়ী মো. আল আমিন (২৮) রাজাপুর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। তিনি নৈকাঠি এলাকার বাসিন্দা এবং মোকছেদ আলী হাওলাদারের ছেলে। এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তারা বাজারের বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। এর মধ্যে হালিম আকন, রহিম সিকদার, সেলিম সিকদার, নুরুজ্জামান, বাবু, নাসির, সুজন, ফরিদ, চিন্ময়, জাহিদ ও নওমুসলিম আব্দুল্লাহসহ একাধিক ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়, প্রায় ছয় মাস আগে নৈকাঠি বাজারে বাদীর কাচামালের দোকানের সামনে এসে আসামিরা তাকে ব্যবসা চালাতে হলে ৫০ হাজার টাকা চাঁদা দিতে বলে। পরে গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভয়ের কারণে বাদী ১০ হাজার টাকা প্রদান করেন। তবে বাকি টাকা না দেওয়ায় তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়। গত ৪ মার্চ সকাল ১১টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে আবারও বাজারে এসে চাঁদার বাকি টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা বাদীকে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করে এবং তার কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত আল আমিনকে স্থানীয়রা রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
রাজাপুর থানা ওসি মো. নজরুল ইসলাম বলেন, মামলার এজাহারের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি:

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার

Update Time : ০৪:৪৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬