১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নবাবগঞ্জে ছাত্রদলের ইফতার মাহফিলে উন্নয়নের আশ্বাস

মো: শোয়েব হোসেন, নবাবগঞ্জ (ঢাকা):

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শোল্লা হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শোল্লা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা কাজী মনিরুজ্জামান পবন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা দক্ষিণ-এর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক রাকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা ছাত্রদল-এর সভাপতি ইশতিয়াক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন খান, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদল-এর সাবেক যুগ্ম আহ্বায়ক সাব্বির আলম এবং উছামতী ডিগ্রী কলেজ-এর সাবেক সাধারণ সম্পাদক রাইয়ান মাহমুদ সজল।
বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা সমাধান, জনগণের ন্যায্য দাবি বাস্তবায়ন এবং উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। শেষে উপস্থিতদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

নবাবগঞ্জে ছাত্রদলের ইফতার মাহফিলে উন্নয়নের আশ্বাস

Update Time : ০৪:৩১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬