০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা চেয়ে প্রকল্প পরিচালককে হত্যার হুমকি শেকৃবি ছাত্রদল সেক্রেটারির

নিজস্ব প্রতিবেদক : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক-বি এম আলমগীর কবিরের বিরুদ্ধে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক প্রকল্প পরিচালককে (পিডি) কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

আজ বুধবার (১১ মার্চ) দুপুরে খামারবাড়িস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল কাইয়ূম মজুমদার বর্তমানে ‘ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’-এর প্রকল্প পরিচালক।
সংশ্লিষ্ট কর্মকর্তা অভিযোগ করেছেন, আজ দুপুর আনুমানিক ২ ঘটিকার দিকে বি এম আলমগীর কবিরের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তার কক্ষে (কক্ষ নং-৭১৭) প্রবেশ করে। তারা তাকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে।
ড. কাইয়ূম মজুমদার আরও অভিযোগ করেছেন, এ ধরনের পরিস্থিতিতে অফিসের স্বাভাবিক কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালকের কাছে আবেদন করেছেন।

এদিকে অভিযুক্ত ছাত্রদল নেতা বি এম আলমগীর কবিরের সঙ্গে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করে উল্টো পিডিকে “আওয়ামী ফ্যাসিবাদের দোসর” বলছেন।

অন্যদিকে উইং-এর অতিরিক্ত উপপরিচালক ড. মো. মাহফুজুর রহমান বলেন, ‘শেকৃবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঙ্গে আরও ১০-১২ জনের মতো কিছু লোকজন অফিসে ঢুকে চাঁদা দাবি করে এবং অকথ্য ভাষায় গালাগালি করে। প্রাণনাশের হুমকি দেয়। আমাদের কর্মকর্তারা চুপ ছিল। কারণ আলমগীরের হাতে ছুরি ছিল। মাঝে মাঝে তিনি বিভিন্ন কর্মকর্তার রুমে গিয়ে এমন হুমকি ধামকি দিয়ে থাকেন।’

ঘটনার পর থেকে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানান, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি চব্বিশোত্তর নতুন বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত এবং শাস্তিযোগ্য অপরাধ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

চাঁদা চেয়ে প্রকল্প পরিচালককে হত্যার হুমকি শেকৃবি ছাত্রদল সেক্রেটারির

Update Time : ০৫:৪৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬