০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও হবিগঞ্জের পুলিশ সুপারকে বদলি

আবুল হাশেম
দামুড়হুদা উপজেলা প্রতিনিধি
১০/০৩/২০২৬ ইং মঙ্গলবার

পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরমধ্যে চুয়াডাঙ্গা ও হবিগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে নতুন দুই কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তারেক মাহমুদকে হবিগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) বদলি করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআইয়ের মোহাম্মদ রুহুল কবীর খানকে।

এর আগে গত ৪ মার্চ বগুড়া, সিলেট, বরিশাল, জামালপুর, ময়মনসিংহ ও খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার হিসেবে নতুন কর্মকর্তা নিয়োগ দেয় সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

চুয়াডাঙ্গা ও হবিগঞ্জের পুলিশ সুপারকে বদলি

Update Time : ০৫:২৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬