০৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কয়রায় যোগ দিলেন ডা. তন্ময় মন্ডল

আবির হোসেন
কয়রা (খুলনা) প্রতিনিধি:

৪৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের আওতায় ‘ইমার্জেন্সি মেডিকেল অফিসার’ হিসেবে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ যোগদান করেছেন ডা. তন্ময় মন্ডল। তাঁর এ যোগদানের খবরে উপজেলাজুড়ে সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও স্বস্তির অনুভূতি দেখা গেছে।
জানা যায়, ডা. তন্ময় মন্ডল ২০২৪ সাল থেকে কয়রার বেসরকারি প্রতিষ্ঠান সুন্দরবন নার্সিং হোম-এ কর্মরত থেকে স্থানীয় মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে আসছিলেন। দুর্গম ও উপকূলীয় এ জনপদে দীর্ঘদিন ধরে জরুরি চিকিৎসাসেবার ঘাটতি থাকায় তাঁর সরকারি পদে যোগদানকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।
নিজের অনুভূতি জানাতে গিয়ে ডা. তন্ময় মন্ডল বলেন, “আমি এই অবহেলিত জনপদেরই সন্তান। এই মাটি ও মানুষের কাছে আমার অনেক ঋণ রয়েছে। ২০২৪ সাল থেকে সাধ্য অনুযায়ী সেবা দেওয়ার চেষ্টা করেছি। এখন সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বাংলাদেশ স্বাস্থ্য ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে আরও বড় পরিসরে মানুষের সুচিকিৎসার দায়িত্ব নিতে চাই।”
তিনি আরও বলেন, “দুর্গম এই উপকূলীয় অঞ্চলের মানুষের চিকিৎসা-সুবিধা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করতে চাই। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগে স্বাস্থ্যঝুঁকি বাড়ে। এমন বাস্তবতায় একজন স্থানীয় চিকিৎসকের সরকারি দায়িত্ব গ্রহণকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে মনে করছেন সচেতন মহল। তাঁদের আশা, ডা. তন্ময় মন্ডলের উদ্যোগ ও দায়িত্বশীলতায় কয়রার স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

৪৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কয়রায় যোগ দিলেন ডা. তন্ময় মন্ডল

Update Time : ০৩:৪২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬