০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকার মোস্তাফিজুর রহমান মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধিঃ-
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (০৮ মার্চ ২০২৬) দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অধীন ভালুকা উপজেলা বিএনপির সদস্য মো. মোস্তাফিজুর রহমান মামুন এবং শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য মো. আমিনুল ইসলাম (বাদশা)-কে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।পরবর্তীতে তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ০৮ মার্চ ২০২৬ তারিখে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।দলের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা ও আদর্শ বজায় রেখে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ভালুকার মোস্তাফিজুর রহমান মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

Update Time : ০১:৪৯:০০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬