০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেলকুচিতে প্রসেস মিলের বিষাক্ত বর্জ্যে তলিয়ে গেল কৃষকের ফসলি জমি

আশিকুল ইসলাম, বেলকুচি ‎(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

‎সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তামাই গ্রামের কাঙ্গাল মোড় স্থানে  রায়হান হাজীর প্রসেস মিল ও করিয়ান নান্নুর প্রসেস মিলের বিষাক্ত বর্জ্য পানিতে ডুবে গেছে কৃষকদের ফসলি জমি। এতে ধান, সরিষা ও বিভিন্ন সবজির ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় স্থানীয় কৃষকেরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

‎স্থানীয় কৃষকদের অভিযোগ, মিল থেকে নির্গত রাসায়নিক মিশ্রিত বর্জ্য পানি পাশের খাল ও জমিতে প্রবাহিত হচ্ছে। এতে জমিতে জমে থাকা কালচে ও দুর্গন্ধযুক্ত পানিতে ধান, সরিষা ও সবজির গাছ নষ্ট হয়ে যাচ্ছে।

‎ভুক্তভোগী কৃষকরা বলেন, “হঠাৎ করেই ০৭-০৩-২০২৬ইং তারিখ রোজ শনিবার রাতে মিলের বিষাক্ত জমানো পানি খালের পাড় কেটে দিয়ে আমাদের জমিতে মিলের বর্জ্য পানি ঢুকিয়ে দেয় । এতে কয়েক বিঘা জমির ধান পানির নিচে ডুবে গেছে। এতে আমরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি।” আমরা জমি লিজ নিয়ে ধার দেনা করে ফসল লাগিয়েছি। সেই ফসল কে তারা নস্ট করে দিয়েছে। এখন আমাদের বাঁচার পথ নাই। পরিবার পরিজন নিয়ে খুব কস্টে আছি। আমরা আমাদের ক্ষতিপূরণ চাই।

‎স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মিলের বর্জ্য পানির কারণে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি হচ্ছে। কিন্তু এ বিষয়ে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা দ্রুত তদন্ত করে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

‎এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, “বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। অভিযোগ সত্য প্রমাণিত হলে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

বেলকুচিতে প্রসেস মিলের বিষাক্ত বর্জ্যে তলিয়ে গেল কৃষকের ফসলি জমি

Update Time : ০৩:৫২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬