০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (এমপি)। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং সরকারি সহায়তার আশ্বাস দেন।

সোমবার (৯ মার্চ) দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ সম্মুখ সড়কে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্তদের হাতে নগদ অর্থ তুলে দেন এবং সরকারি সহায়তার অংশ হিসেবে ঢেউটিন প্রদানের আশ্বাস দেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক সহিদ, দপদপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অহিদুল ইসলাম বাদল, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম রনি প্রমুখ।
উল্লেখ্য, গত ৪ মার্চ ইলেকট্রনিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে রাজিব স্টোরসহ বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পরে এমপি ইলেন ভুট্টো একই ইউনিয়নের রাজাখালি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রুস্তম হাওলাদার ও সোহাগ হাওলাদারের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং তাদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি:

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো

Update Time : ০১:০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬