০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বিপ্লব চৌধুরী ঃ স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “আজকের পদক্ষেপ, আগামী ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শিরিনা আক্তার।
উপজেলা জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোরসালিন মেহেদী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান, নারী উদ্যোক্তা শম্পা নন্দী বীর ও প্রশিক্ষণার্থী রাত্রি আক্তারসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা, উপজেলা প্রকৌশলী রেজাউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা ও নারী উদ্যোক্তাগণ।
আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর সমান সুযোগ নিশ্চিত করা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সমাজের সর্বস্তরে নারীর মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও কন্যাশিশুর অধিকার সুরক্ষিত করতে সমাজের সব স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তবেই একটি ন্যায়ভিত্তিক, সমতাপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০১:৪১:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬