০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কাঁচাবাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি

নির্মল পালঃ স্টাফ রিপোর্টার
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের বিভিন্ন কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ফলমূলের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বাজারে গিয়ে ক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে লেবুর দাম। বাজারভেদে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়, যা সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি। এছাড়া টমেটো, বেগুনসহ অন্যান্য সবজির দামও কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
শুধু সবজি নয়, বিভিন্ন ফলের দামও বেড়েছে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা। আপেল, কমলা, কলা, পেঁপে ও তরমুজসহ অধিকাংশ ফলমূলের ক্ষেত্রেই এই মূল্যবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। ফলে ইফতার সামগ্রী কিনতে গিয়ে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে সাধারণ মানুষকে।
ক্রেতাদের অভিযোগ, রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিচ্ছেন। তবে বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারেই দাম বেড়েছে, যার প্রভাব খুচরা বাজারে পড়ছে।
সচেতন মহলের দাবি, বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর মনিটরিং ও তদারকি জরুরি। অন্যথায় রমজান মাসে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করা আরও কষ্টসাধ্য হয়ে উঠবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কাঁচাবাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি

Update Time : ০১:৩২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬