০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার বিভাগীয় কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠিত

NEWS DESK ঢাকা, ৫ মার্চ: আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার ঢাকা বিভাগীয় কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান গত ৫ মার্চ বিকাল ৪টায় রাজধানীর কাঁটাবনে অবস্থিত সুপার কিচেন চাইনিজ এন্ড পার্টি সেন্টার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

সংগঠনের ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মোঃ আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন বিভাগীয় কমিটির জেনারেল সেক্রেটারি জনাব রহমতুল বারি এবং সাংগঠনিক সম্পাদক জনাব ফারুক হোসাইন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র মহাগ্রন্থ আল-কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব মুয়াজ বিন ইউসুফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা জনাব মুহাম্মদ আবু হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান জনাব মুস্তাফিজুর রহমান এবং কেন্দ্রীয় সিনিয়র সহকারী মহাসচিব মোঃ জাহিদ হোসেন।

বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে মানবাধিকার প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবাধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থাকে আরও সক্রিয় ও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। তারা মানবাধিকারের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের একপর্যায়ে ঢাকা বিভাগীয় কমিটির সকল নেতৃবৃন্দের মাঝে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং উপহার সামগ্রী প্রদান করা হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে সম্প্রসারণ এবং মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ঢাকায় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার বিভাগীয় কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠিত

Update Time : ১২:৪০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬